amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৮ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে তিন শতাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জানুয়ারি ৮, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল মাদ্রাসা মিলনায়তনে শুক্রবার সকালে ‘আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ‘ নামক ফেইজবুক গ্রুপের উদ্যোগে রামগঞ্জ পৌরসভা সহ ১০টি ইউনিয়নে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা দক্ষিণ কোরিয়া প্রবাসী মোশাররফ হোমেন মুসু এবং মুকবুল হোসেন হানিফের অর্থায়নে বিগত বছরগুলোতেও আধুনিক ছোয়ায় রামগঞ্জ গ্রপের মাধ্যমে উপজেলা ব্যাপী বিপদগ্রস্থ মানুষের পাশে থেকে মানবিক কাজে বহু দৃষ্টান্ত দেখিয়েছেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিশিষ্ট সমাজসেবক, সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন মুসুর বাবা মো: তোফাজ্জল হোসেন। জাকির পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক হাজ্বী রোমান হোসেন পাটোয়ারী, বিশিষ্ট আইনজীবি মোঃ হাসান আল বান্না,মাস্টার জাহাঙ্গীর হোসেন,সাংবাদিক জাকির হোসেন পাটোয়ারী,
বেলায়েত হোসেন বাচ্চু প্রমুখ।
সংগঠনটি রামগঞ্জ পৌরসভা, কাঞ্চনপুর, নোয়াগাও, ভাদুর, ইছাপুর, চন্ডিপুর, লামচর, দরবেশপুর, ভোলাকোট, ভাটরা ইউপিতে বিতরণের জন্য উক্ত ইউনিয়নের প্রতিনিধিদের তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।