amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৮ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জানুয়ারি ৮, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পুনঃনির্বাচিত মোঃ মনিরুল ইসলাম এবং মোঃ আসাদুজ্জামান

মোঃ রাসেল সরকার//
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আগামী এক বছরের জন্য অ্যাসোসিয়েশনের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন।

৭ জানুয়ারি ২০২৩ খ্রি. রাতে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-কে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে আইজিপি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে অভিনন্দন জানাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।