amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৯ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শিশুটির স্বজনদের খুঁজছে পুলিশ

মো. রাসেল সরকার
জানুয়ারি ৯, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় খুঁজে পাওয়া এক শিশুর পরিবারকে খুঁজছে পুলিশ। শিশুটির নাম মোছাঃ তাসফিয়া, পিতার নাম- শাহীন, মাতা- আনুরী। আনুমানিক বয়স ৫ বছর। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো নেভি ব্লু রঙের সোয়েটার এবং অ্যাশ কালারের পায়জামা। শিশুটি বর্তমানে তেজগাঁও থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

ভিকটিম সাপোর্ট সেন্টার সূত্র জানায়, ৯ জানুয়ারি ২০২৩ যাত্রাবাড়ী থানা এলাকায় রাস্তায় শিশুটিকে কান্নারত অবস্থায় পাওয়া যায়। সে তার নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারে নাই।

এ সংক্রান্তে ৯ জানুয়ারি ২০২৩ যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নাম্বার–৬৬৩।

ছবির শিশুটির কোন স্বজনের সন্ধান বা ঠিকানা পাওয়া গেলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। (ডিউটি অফিসার– মোবাইল ফোন নাম্বার– ০১৭৪৫–৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার– ০২৪৮১১৮৫৪২)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।