গাজীপুর শ্রীপুরে হযরত ওমর (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য, শ্রীপুর উপজেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী।
তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, আদর্শ ও সেবামূলক সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, মানব কল্যাণ ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় একাধিক প্রশংসা পত্র সহ সম্মাননা স্মারক ও পুরস্কার প্রাপ্ত জননেতা মোহাম্মদ আলী বি.কম।
রবিবার সকালে (৮ জানুয়ারি) উপজেলার বরমী ইউনিয়নের লালবাগ গ্রামে মাদ্রাসার মাঠে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যেক কে শীতবস্ত্র হিসাবে একটি কম্বল একজোড়া মুজা বিতরণ করা হয়েছে । এসময় উপস্থিত ছিলেন আদর্শ ও সেবামূলক সমাজ কল্যাণ সংস্থার সদস্য মোঃ খোরশেদ আলম, তুহিন আহমেদ, উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফেজ ক্বারী মাওলানা হাফেজ কারী মাওলানা মুফতি আবু হানিফা আনসারী, মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা জাকারিয়া, মাওলানা মাহবুবুর রহমান, মাস্টার আবুসাঈদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

