amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সনদ ছাড়া পণ্য বিক্রি করায় দুই বেকারিকে জরিমানা

রাসেল সরকার
জানুয়ারি ১১, ২০২৩ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

সার্টিফিকেশন মার্কস (সিএম সনদ) ছাড়া পণ্য তৈরি ও মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য বিক্রির দায়ে রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই। এর আগে সোমবার (৯ জানুয়ারি) অভিযানে ওই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করেছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ‘বি-বাড়িয়া বেকারি’কে এক লাখ ও ‘তাসফিয়া বেকারি অ্যান্ড ফুড ফ্যাক্টরি’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে সিএম সনদ ছাড়া এসব পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণের অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে প্রতিষ্ঠান দু’টিকে এ জরিমানা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।