amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নিজ মাকেও ঘরে ঢুকতে দিতে পারতে না আরজে কিবরিয়া

বিনোদন ডেস্ক:
জানুয়ারি ১৩, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার বেড়াতে গিয়ে সন্তানসহ স্ত্রীর মারধর ও হুমকি পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কক্সবাজার সদর মডেল থানা তিনি সাধারণ ডায়েরি করেনি। বিষয়টি নিশ্চিত করে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আর জে কিবরিয়া স্ত্রী ও সন্তানদের নিয়ে কক্সবাজার বেড়াতে এসে পর্যটন এলাকার হোটেল সাইমনের ১০২ নম্বর কক্ষে ওঠেন। সেখানে বৃহস্পতিবার দুপুরের দিকে তার স্ত্রী রাফিয়া লোরা সন্তানকে মারধর করেন। পরে স্ত্রীকে ফেরাতে গেলে তাকেও মারধর করেন তার স্ত্রী।

বিষয়টি নিয়ে ওই দিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন কিবরিয়া। যেখানে তিনি লেখেন,  ‘প্রিয় পরিচিত জন, আমার জ্ঞান অনুযায়ী আমি কোনোদিন আমার পারিবারিক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা-সমালোচনা হয়, এমন কোনো বিষয় নিয়ে কথা বলিনি। আমি বলতেও চাই না, যতক্ষণ পর্যন্ত সে আমার স্ত্রী। আমি কম-বেশি সোশ্যাল মিডিয়ার নেতিবাচক ফেস করা মানুষ। আমি জানি একটা সংবাদ যাচাই-বাছাই না করে অনলাইনে ছাড়া যায়। ঘটনা পুরো উল্টে দেয়া যায়। কাউকে নিয়ে পাবিলিকলি বাজে কথা বলার পক্ষে না। আমি জানি আমার চির শত্রু বলে যদি কেউ থেকে থাকে তো সে প্রথম এবং একমাত্র টার্গেট করবে আমার চরিত্র এবং পাবলিক ইমেজ। আমি সেটাতে বিন্দুমাত্র ভয় পাই না। আমি ক্ষমা করতে ভালোবাসি। আমার সন্তানদের ক্ষতি যেমন আমি কোনোদিন মেনে নিব না, ঠিক একইভাবে আপনাদের এই ভুলভাল নিউজ তাদের ফিউচারের জন্য কোনো ক্ষতি হোক, সেটাও আমি চাই না। প্লিজ, আমি আমার কাছে সৎ এবং কারো প্রতি কোনো অন্যায় করিনি। যারা আমাকে ভালোবাসেন তারা আস্থা রাখুন। দোয়া করবেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।