amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মো. রাসেল সরকার
জানুয়ারি ১৪, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মতিঝিলে দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

১৪জানুয়ারি-২০২৩ শনিবার সকালে দিলকুশাস্থ সংস্থার কার্যালয়ের সামনে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে অন্তত ১২শ অসহায় মানুষের মাঝে কম্বল, প্রতিবন্ধীদের জন্য দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থা প্রদত্ত প্রতিবন্ধী ভাতা ও পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুরুল ইসলাম চৌধুরী (নুরু) এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোঃ শাহাবুদ্দিন শাহা, বিশেষ অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোজাম্মেল হক, মতিঝিল থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সাব্বির হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনুর রহমান, আর কিউব ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ রিয়াজুল করিম, ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান মাহবুবুল ইসলাম, মতিঝিল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মনির হোসেন চৌধুরী, বেস্ট ওয়ে গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার নূরনবী ও মতিঝিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আহসানউল্লাহ হাসান‌, যুগ্ন সম্পাদক মোঃ শেখ রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন সিকদার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

সভার সভাপতি মোঃ নুরুল ইসলাম চৌধুরী বলেন, অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসাই মূলত দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উদ্দেশ্য। দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থা প্রতিবছরই শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে থাকে এবং বিভিন্ন দুর্যোগ কালীন সময়ে মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। করোনাকালীন দুর্যোগে আমরা মানুষের সহযোগিতায় কাজ করেছি। প্রতিবছরই প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতা চালু রেখেছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সমাজের সামর্থ্যবানদের উচিত তাদের সাধ্যমতো অসহায় মানুষের সহযোগিতা করা। সমাজ উন্নয়নের জন্য সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।