amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৫ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাত্র ১৭৮ বলে অপরাজিত ৫০৮ রান, ৯ রানে অলআউট প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক:
জানুয়ারি ১৫, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

১৩ বছর বয়সী যশ চাবদ মাত্র ১৭৮ বলে খেলেছেন ৫০৮ রানের অপরাজিত অবিশ্বাস্য এক ইনিংস। প্রতিপক্ষের বোলারদের ওপর টর্নেডো চালানো ম্যাচটিতে চাবদ চার মেরেছেন ৮১টি আর ছক্কার সংখ্যা ১৮। দুর্দান্ত এই ইনিংস খেলে ইতিহাসের পাতায় নাম লেখালেন ভারতের মহারাষ্ট্রের এই স্কুলছাত্র। 

শুক্রবার (১৩ জানুয়ারি) মুম্বাই ইন্ডিয়ানস জুনিয়র আন্তঃস্কুল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৪) মুখোমুখি হয় সরস্বতী বিদ্যালয় ও সিদ্ধেশ্বর বিদ্যালয়। নাগপুরে অনুষ্ঠিত ম্যাচটিতে নির্ধারিত ৪০ ওভারে সরস্বতী বিদ্যালয় করে বিনা উইকেটে ৭১৪ রান করে।

প্রথম কোনো ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে এটিই ছিল প্রথম ৫০০ উর্ধ্ব ইনিংস। পরিসংখ্যানবিদ মোহনদাস মেনন টাইমস অব ইন্ডিয়াকে জানান, শ্রীলঙ্কার চিরাত সেল্লেপুরামার পর চাবদেই সীমিত ওভার ক্রিকেটে ৫০০ রান করা দ্বিতীয় ব্যাটসম্যান। সেল্লেপুরামা গত বছরের আগস্টে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৫ স্কুল ক্রিকেটে ৫৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিল।

নাগপুরে ঝুলেলাল ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠের ম্যাচটিতে চাবদের ওপেনিং পার্টনার তিলক ওয়াকোড়ে ম্যাচটিতে ৯৭ বলে ১২৭ রানে অপরাজিত থাকেন। ৭১৫ রানের এভারেস্ট সমান রান তাড়া করতে গিয়ে প্রতিপক্ষ সিদ্ধেশ্বর বিদ্যালয় ৫ ওভারে মাত্র ৯ রান করে অলআউট হয়। এতে ৭০৫ রানের বিশাল জয় পায় চাবদের স্কুল।

এএইচ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।