amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার ৬০ কেজি গাঁজা’সহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদেক:
জানুয়ারি ১৭, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৬ জানুয়ারী ২০২৩ইং তারিখ বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বুধইর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বুধইর গ্রামের মৃত শামসুল হক খান এর ছেলে মোঃ ছাদেক (৩৫) ও ২। একই জেলার বুড়িচং থানার করিমাবাদ গ্রামের শফি উল্লাহ এর ছেলে মোঃ রাজু আহম্মেদ (৩০)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।