amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় “একতারা’ প্রতিক নিয়ে প্রচারণায় নেমেছে এমপি প্রার্থী হিরো আলম

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
জানুয়ারি ১৯, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় দুটি আসনে এমপি হওয়ার প্রত্যাশা নিয়ে প্রচারণা নেমেছেন হিরো আলম। প্রচারণার প্রথম দিনে হিরো আলমের পোশাকেও ছিল চমক। তার পরনে ছিল সাদা পাঞ্জাবির সঙ্গে ধূসর-তামাটে রঙের কটি। একতারা প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে সুসজ্জিত পিকআপ নিয়ে হিরো নিজ জন্মস্থান বগুড়া সদরের এরুলিয়া বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

প্রচারণার সময় হিরো আলম ভোটারদের সঙ্গে কুশলবিনিময়ের পর একতারা প্রতীকে ভোট চান। নির্বাচনে জয়ী হলে সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় ভোটাররাও তাকে উৎসাহ দেন। তরুণ ভোটারদের অনেকেই তার সঙ্গে ছবি ও সেলফি তোলেন। পিকআপেই বানানো হয়েছে হিরো আলমের মিনি মঞ্চ।

সেখানে প্যান্ডেলের সঙ্গে লাগানো হয়েছে মাইক। দুই পাশে ঝুলছে হিরো আলমের ছবি ও ‘একতারা’ প্রতীক সম্বলিত ব্যানার। প্রচারণার প্রথম দিনে হিরো আলমের পোশাকেও ছিল চমক। তার পরনে ছিল সাদা পাঞ্জাবির সঙ্গে ধূসর-তামাটে রঙের কটি। হিরো আলম হেসে বলেন, ‘নির্বাচনী প্রচারণা চালানোর জন্য বেশ কয়েকটা পোশাক বানাইচি। প্রতিদিনই একতারার প্রচারণায় চমক থাকবি।’

হিরো আলমকে কাছে পেয়ে এরুলিয়া এলাকার একজন ভোটার তাকে জড়িয়ে ধরে বলেন, ‘হামার বাড়ির লোক। তাক ভোট দিয়ে জিতাবার পারলে সুখে-দুঃখে পাশে পাওয়া যাবি। বিকেলে তিনি বগুড়া-৪ আসনের কাহালু উপজেলায় নির্বাচনী প্রচারণা চালান বলে জানা গেছে।।
বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম শৈশবে চানাচুর বিক্রি করতেন। পরে তিনি সিডি বিক্রি এবং ডিস সংযোগের ব্যবসা করেন। নিজেই মিউজিক ভিডিও তৈরি করে ডিস লাইনে সম্প্রচার শুরু করেন। এভাবে হিরো আলমের তৈরি মিউজিক ভিডিও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন। বিএনপিদলীয় সংসদ সদস্য পদত্যাগ করায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি এ দুই আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।