amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়া রাজনীতি করবেন না, এই মুচলেকা দিয়েছে: শেখ সেলিম

নিজস্ব প্রতিবেদেক:
জানুয়ারি ২৬, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম দাবি করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন মুচলেকা দেওয়া হয়েছে। তাঁর ভিত্তিতে তাঁকে বাসায় নেওয়া হয়েছে।

২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শেখ সেলিম এ দাবি করেন। তবে এ মুচলেকা খালেদা জিয়া নিজে দিয়েছেন, নাকি তাঁর পরিবারের সদস্যরা দিয়েছেন, তা এই সংসদ সদস্যের বক্তব্যে পরিষ্কার নয়।

খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার জন্য তাঁর ভাই ও বোন প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন উল্লেখ করে শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামিকে আনলে বাসায় বসে যদি রাজনীতি করে, সে জন্য তাদের বলল যে এভাবে আনলে তো রাজনীতি করতে পারবে। সেটা তো দেওয়া যাবে না। তখন বলছে, মুচলেকা রয়েছে যে খালেদা জিয়া রাজনীতি করবে না, সাজাপ্রাপ্ত আসামি রাজনীতি করবে না।’

শেখ সেলিম বলেন, ‘মুচলেকা দিয়েছে, আর সে ১০ তারিখে (১০ ডিসেম্বর) এসে ক্ষমতা দখল করবে। শেখ হাসিনার পতন ঘটাবে। এসব হলো জনগণকে বিভ্রান্ত ও তাদের লোকদের কিছু খোরাক দেওয়ার জন্য।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।