amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দুলাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ

মিন্টু ইসলাম
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার ধুনটে ঘরজামাতা শশুর ও শাশুড়িকে পিতামাতা বানিয়ে শ্যালকের সম্পত্তি জবর দখল করেছে। এঘটনায় ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার থেউকান্দি গ্রামের জসিমুদ্দিনের ও তার স্ত্রী সামেলা খাতুন এর মেয়ে রবিয়া খাতুন ও সাত মাসের শিশু ছেলে মোংলা ওরফে দুখু মিয়াকে রেখে প্রায় ৩০বছর পুর্বে মারা যায়। এরপর জসিমুদ্দিনের স্বজনেরা রুরিয়াকে গোপালনগর ইউনিয়নের বানিয়াগাতি গ্রামের সাবেদ আলীর ছেলে বদিউজ্জামানের সাথে বিয়ে দেয়।  বদিউজ্জামান স্ত্রী রুবিয়াকে নিয়ে ঘরজামাতা হিসাবে শশুরবাড়িতে বসবাস করে।

শিশু ছেলে মোংলা ওরফে দুখু মিয়া মামার বাড়িতে লালিত পালিত হয়। সুযোগ কাজে লাগিয়ে বদিউজ্জামান শশুর জসিমুদ্দিনকে বাবা ও শাশুড়ি সামেলা খাতুনকে মা বানিয়ে চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে গোপনে জন্মনিবন্ধন করে এবং ভুয়া কাগজ পত্র তৈরী করে শ্যালক মোংলা ওরফে দুখু মিয়ার ২ বিঘা জমি দখল করে ঘরবাড়ি নির্মানে চেষ্টা চালায়। এবিষয়ে মোংলা ওরফে দুখু মিয়া ধুনট থানায় ভগ্নিপতি বদিউজ্জামানের বিরুদ্ধে একটি অভিযোগ দেয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, দুখু মিয়ার অভিযোগ তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় বদিউজ্জামানকে ঘরবাড়ি নির্মানে নিষেধ করা হয়েছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের কাগজ পত্র দেখে পরবর্তী সিধান্ত দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।