amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সাবেক নারী ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

মিন্টু ইসলাম
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার শিবগঞ্জে সাবেক ইউপি নারী সদস্য নারগিছ আরা বেগম (৫৫) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত নারী সদস্য উপজেলার রায়নগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আব্দুল কাদের ফকির এর স্ত্রী রায়নগর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য।

গতকাল রবিবার বিকাল ৪টার দিকে স্থানীয়া নিহতর শয়ন কক্ষে মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। স্থানীয়রা জানায় নিহত নারগিছ আরা বগুড়া উপশহর এলাকার তার ছোট মেয়ে ডা. তানিয়ার বাড়িতে থাকেন। গতকাল সকালে ১১টার দিকে রায়নগন মধ্যপাড়া গ্রামে স্বামীর বাড়িতে আসেন।

এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, সাবেক নারী ইউপি সদস্য’র মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কে বা কাহারা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।