amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উপহারের গাড়ি আনতে গিয়ে মামলা খেলেন হিরো আলম

মিন্টু ইসলাম
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে সোশ্যাল মিডিয়ার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জরিমানা ও মামলা করেছে পুলিশ। জানা গেছে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে তাকে জরিমানা ও মামলা করে হাইওয়ে পুলিশ।

জেলার চুনারুঘাট উপজেলার এক শিক্ষকের দেওয়া উপহারের গাড়ি আনতে যাচ্ছিলেন হিরো আলম। পথে বেপারোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মামলার আওতায় এলেন তিনি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাঈনুল ইসলাম জানান,শায়েস্তাগঞ্জ থানার সামনে মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার। কিন্তু হিরো আলমের টয়োটা ফিল্ডার গাড়িটি ৯০ কিলোমিটার গতিতে যাচ্ছিল।এসময় গাড়িটি আটকের পর ২৫ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।