amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মোবাইল কোর্ট অভিযানে মিরসরাইয়ে ইটভাটা মালিককে জরিমানা

মিরসরাই প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাইয়ে মোবাইল কোর্ট অভিযানে এম এইচ বি আই ব্রিক ফিল্ড নামের একটি ইটভাটা প্রতিষ্ঠানকে অপরিকল্পিতভাবে এবং অনুমতি ব্যতিরেখে পুকুরের মাটি খনন করে তা ইট ভাটায় ব্যবহারের দায়ে নগদ ৫ লক্ষ টাকা জরিমানা করেছে প্রশাসন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন মিরসরাই থানা পুলিশ এবং আনসার বাহিনী।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, আইন অমান্য করে মাটি খনন ও ইট ভাটায় ব্যবহারের দায়ে ভাটা মালিক মোজাহের হক চৌধুরীকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যেন এ কাজ না করে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।