amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ওয়ারী থানা এলাকা থেকে এক ব্যক্তি নিখোঁজ

এম, রাসেল সরকার
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে মোঃ সাহিদ খান নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তার বয়স ৫৫ বছর। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো শার্ট ও প্যান্ট।

তার পরিবার জানিয়েছে, গত ২৭ জানুয়ারি ২০২৩ বিকাল অনুমান ৪টায় ওয়ারী থানার ৪৮/১ ভজহরি স্ট্রীট বাসা থেকে কাউকে কিছু না বলে চলে যায়, আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের স্ত্রী। জিডি নং- ১৩৩১ তারিখ-২৮/০১/২০২৩ খ্রিঃ।

সাহিদের সন্ধান পেলে ওয়ারী থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৬২১), ডিউটি অফিসার (০১৩২০-০৪০৬২৮) ও তদন্তকারী অফিসার (০১৯১৬-২৯২৫৫৩) এর মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।