amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান

মিন্টু ইসলাম
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার টাইম স্কয়ার আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে  নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।  ১০ জনের মাঝে ৭ জন নারী ও ৩ জন পুরুষ। বৃহস্পতিবার (০৯ই ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে  বগুড়া সদর থানার মাটিডালী বিমান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত নারীদের বাড়ি নোয়াখালী, নওগাঁ, জয়পুরহাট, বাগেরহাট ও বগুড়া জেলায় এবং পুরুষদের বাড়ি বগুড়ায়। তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১ টা ৩০ মিনিটের  দিকে জাতীয় পরিসেবা ‘৯৯৯’ এর মাধ্যমে পুলিশ খবর পায় বগুড়া সদর থানার মাটিডালী এলাকার একটি আবাসিক হোটেলে ‘অসামাজিক’ কাজ চালছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭ নারীসহ ১০ জনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ জানান, জাতীয় পরিসেবা ‘৯৯৯’ এর মাধ্যমে খবর পেয়ে আমরা তাদের আটক করি। ‘গণ উপদ্রবের’ অভিযোগে তাদের আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।