amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভালুকার বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আবিদ হাসান
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় উথুরা, মেদুয়ারী ও ভরাডোবা ইউনিয়ন যুবলীগ কতৃক আয়োজিত বিএনপি-জামাতের নৈরাজ্য, সহিংসতা ও অপতৎপরতার বিরুদ্ধে শুক্রবার বিকেলে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের নারাঙ্গী বাজারে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মেদুয়ারী ইউনিয়ন যুবলীগ আহবায়ক মাজহারুল হক মাষ্টারের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মোছাইদুল ইসলাম উজ্জল মোল্লা’র সঞ্চালনায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, ডেপুটি এটর্নি জেনারেল শাহ মোঃ আশরাফুল হক জর্জ এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ ও মিছিলের সমাপ্তি হয়।

এ সময় তিনি জামাত বিএনপি সহ অপতৎপরতাকারীদের কঠোর হুশিয়ারী ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ গড়ার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।