amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দাখিল মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

বাগেরহাটের মোরেলগঞ্জে বাদুরতলা চৌদ্দঘর ফকিরবাড়ি দাখিল মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা। দু’দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠানের শেষ দিন বৃহস্পতিবার বিজয়য়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহসভাপতি মো. খলিলুর রহমান, দাতা সদস্য মো. শামসুল হক ফকির, মোরেলগঞ্জ সদর ইউপি’র ৭নং ওয়ার্ড সদস্য মো. শাহাবুদ্দিন শিকদার, ৪ নং ওয়ার্ড সদস্য মো. শাহিন কাজী ও একাডেমির শিক্ষিকা কলি আক্তার। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা তার বক্তব্যে মাদ্রাসার সার্বিক উন্নয়নে ভুমিকা রাখবেন বলে আশ্বস্ত করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার বলেন মাদ্রাসাটিকে তার প্রানের প্রতিষ্ঠান আখ্যা দিয়ে এর সার্বিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালনের অঙ্গীকার করেন।##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।