কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক নুরুল আমিন হেলালী স্ব-পরিবারে ওমরাহ হজ্ব পালনের উদ্যেশ্যে সৌদিআরব যাচ্ছেন। ইতোমধ্যে তিনি যাত্রার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে। ১৮ ফেব্রুয়ারী ভোররাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিনি সৌদিআরব গমনের উদ্যেশ্যে যাত্রা করবেন। এসময় তাঁর সাথে সহধর্মিণী ও ছেলে-মেয়েও যাচ্ছেন। তিনি দৈনিক কক্সবাজার ৭১ এর সহ- সম্পাদক ও পাঠকপ্রিয় জাতীয় অনলাইন পত্রিকা এশিয়ান নিউজ ২৪ বিডি এর কক্সবাজার প্রতিনিধি। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

