amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুজিব নগরে দৈনিক জবাবদিহি পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এসআই বাবু
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি গাঁথা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মুজিবনগরে দিনভর নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো দৈনিক জবাবদিহি পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী। গতকাল শুক্রবার সকাল থেকেই দিনব্যাপী নানা আয়োজনে মুজিবনগর অডিটোরিয়ামে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক জবাবদিহি’র সারাদেশের সকল প্রতিনিধি ও দেশের বিভিন্ন খ্যাতনামা পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের নিয়ে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।

মুজিবনগর পর্যটন মোটেলে অতিথিদের আপ্যায়নের জন্য বসানো হয় পিঠাপুলি ও বিভিন্ন আইটেমের খাবারের স্টল। পরে সেখানে মধ্যাহ্নভোজ শেষে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় জবাবদিহি পত্রিকার প্রকাশক ও সম্পাদক আক্তার হোসেন রিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক জবাবদিহি পত্রিকার নির্বাহী সম্পাদক তৌহিদুল রহমান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জিএম বেলাল হোসেন মন্টু, বাংলাদেশ হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মামুন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের। আরও উপস্থিত ছিলেন দৈনিক জবাবদিহি’র জেলা প্রতিনিধি সিরাজ উদ দৌলা পাভেল, গাংনী প্রতিনিধি শাহীন এ সিদ্দিকী, বারাদী প্রতিনিধি এসআই বাবু সহ মেহেরপুর প্রেস ক্লাব ও মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও সূধীজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।