amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে সমিতির অফিস ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

মিন্টু ইসলাম
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরের হাপুনিয়া গ্রামে প্রত্যাশা সঞ্চয় ও ঋনদান সমিতিতে সাবেক ইউপি সদস্য আবু জাফর সিদ্দিকী ওরফে আলামিন (২৮) চাঁদা দাবি করে মরধর ও অফিস ভাংচুর করার প্রতিবাদে  শনিবার (১৮ই ফেব্রুয়ারি) বেলা ১১ টায় শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছে প্রত্যাশা সঞ্চয় ও ঋনদান সমিতির কর্মকর্তা ও সদস্যরা।

জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া এলাকায় বিগত ২০১৬ সালে প্রত্যাশা সঞ্চয় ও ঋনদান সমিতির কার্যক্রম শুরু হয়। অনৈতিক সুবিধা না পেয়ে আবু জাফর সিদ্দিকী ওরফে আলামিন সহ ২-৩ জন ওই সমিতি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তারা ওই সমিতির কর্মকতঅদের কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়া গত ১৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৬ টার দিকে আলামিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সমিতির কার্যালয়ে গিয়ে অফিসের কম্পিউটার ও আসবাবপত্র ভাংচুর করে। এ সময় কর্মকর্তারা বাধা দিলে তাদের মারধর করে ১৭ লাখ ৫০ হাজার টাকা নিয়ে চলে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই ওই সমিতির সিনিয়ল ম্যানেজার সুলতান মাহমুদ বাদি হয়ে আবু জাফর সিদ্দিকী ওরফে আলামিন সহ ৭ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দেয়ায় সন্ত্রাসীরা তাদের প্রাননাশের হুমকি দেয়। এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১ টার দিকে প্রত্যাশা সঞ্চয় ও ঋনদান সমিতির কর্মকর্তা ও সদস্যরা শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, সমিতির পরিচালক শহিদুল ইসলাম, সভাপতি জাহাঙ্গীর হোসেন, সিনিয়র ম্যানেজার সুলতান মাহমুদ, সদস্য হেলাল উদ্দিন প্রমূখ। বক্তারা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।