amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

এবার কী সমাধান হবে নিটারের লোডশেডিং সমস্যার??

Link Copied!

অসহনীয় গরম এবং নিয়মিত লোডশেডিং, এই দুইয়ের মিশেলে অতিষ্ঠ সাভারের নয়ারহাট এ অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ তথা নিটারের হলে অবস্থানকারী প্রায় আটশতাধিক শিক্ষার্থী ও কোয়ার্টার এ অবস্থানকারী শিক্ষকমন্ডলী ও তার পরিবার গণ।

গত কয়েকদিন নিটার প্রশাসনের কাছে নিয়মিত লোডশেডিং এর থেকে পরিত্রানের উপাই চেয়ে আসছিলো শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে ৩০ এপ্রিল ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-১ পলাশবাড়ী, আশুলিয়া শাখার জেনারেল ম্যানেজার বরাবর এক্সপ্রেস লাইন চেয়ে আবেদন করা হয়। যেখানে নিটার ক্যাম্পাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আবেদন করা হয়।

এ খবরে শিক্ষার্থীদের মাঝে আশার সঞ্চার হলেও তাদের মাঝে অনিশ্চয়তা আছে আদেও লোডশেডিং এর সমস্যার সমাধান হবে কীনা।

তবে নিটার প্রশাসনের শিক্ষার্থী বান্ধব এ উদ্দোগকে সাধুবাদ জানিয়েছে সুশীল শিক্ষার্থী সমাজ। এখন দেখার বিষয় আদেও কী পল্লীবিদ্যুৎ এর টনক নড়ে কীনা?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।