amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৮ জানুয়ারি) রাতে পুরান ঢাকার ভাটিখানা এলাকার একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে বলে জানায় পুলিশ।

নিহত শিক্ষার্থী আকাশ চন্দ্র সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।

গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, “আমরা সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।”

একই বাসায় থাকা ইশতিয়াক বলেন, “আমি পরীক্ষার জন্য পড়ছিলাম। পরে ভাইয়ের বান্ধবী আমাকে ফোন দিলে আমি রুমের দরজা ধাক্কা দিতে থাকি। এক পর্যায়ে দরজা খুলে যায়। এ সময় ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দিই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।