amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২২ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নগরীর হালিশহরে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২২, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

গতকাল (২২ জুলাই) শনিবার বাদে আসর হতে শোহাদায়ে কারবালা ও হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ১৪৯নং হালিশহর ও আগ্ৰাবাদ শাখার উদ্যোগে হালিশহরের ফ‌ইল্যাতলী বাজার চত্বরে এক এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।

চসিক ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ এরশাদুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ দেলওয়ার হোসেন, আলহাজ্ব মুহাম্মদ শওকত ইমরান, আলহাজ্ব মুহাম্মদ শহিদুল্লাহ, আলহাজ্ব মুহাম্মদ হাসান, আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম, মুহাম্মদ সেলিম, ডা:মুহাম্মদ জাহাঙ্গীর ফারুক, রফিক আহমদ সেলিম,প্রমুখ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ফোরকান মিয়া।মাহফিলে বক্তারা বলেন, কারবালার ঘটনা সর্বকালের মর্মান্তিক বিয়োগান্ত ঘটনা। এদিন কারবালা প্রান্তরে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নবীজির প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু আন্হু পরিবারবর্গসহ নিজের জীবন উৎসর্গ করেন, যা মুসলমানদের ইসলামের সত্য, সুন্দর ও ন্যায়ের পথে চলতে আজীবন প্রেরণা যোগাবে।

পরিশেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।