amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে চবি ছাত্র মজলিস

আবু বক্কর সিদ্দিক
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘মাতৃভাষা জিজ্ঞাসা ও নবীন সংবর্ধনা’ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

২০শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জারুলতলায় আয়োজিত এ অনুষ্ঠানে পাঁচ শ’ নবীন শিক্ষার্থীকে ডেলিগেট কার্ড, ফুল, ব্যাগ, ক্রেস্ট, চাবির রিং ও প্রকাশনা সহ নানা উপহার সামগ্রীর মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি নাজমুস সাদাত সায়েম এর সঞ্চালনায় ও সভাপতি সাকিব মাহমুদ রুমী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক চবি সভাপতি বিশিষ্ট গবেষক ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবুল আফফান মোহাম্মদ ওসমান এবং অন্যান্য ছাত্রসংগঠনের বিশ্ববিদ্যালয় শাখা নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিবেশনায় ছিল তিলাওয়াত, হামদ, নাত, আবৃত্তি, দেশের গান সহ নানা সাংস্কৃতিক উপস্থাপন ও নবীনদের অনুভূতি প্রকাশ।

মাতৃভাষা জিজ্ঞাসা পর্বে বাংলা ভাষা ও ভাষা আন্দোলন সম্পর্কিত প্রশ্নের তৎক্ষণাৎ উত্তরের মাধ্যমে বিজয়ী ৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের থেকে উদ্যমী মনোভাব, সকল পঙ্কিলতা হতে মুক্ত থেকে পরিচ্ছন্ন ও সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় জীবন কামনা করেন। ক্যাম্পাসে সুশৃঙ্খল, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ এবং ইনসাফপূর্ণ ক্যাম্পাস প্রতিষ্ঠায় ছাত্র মজলিস নেতারা নবীনদেরকে প্রতিশ্রুতি দেন। সকল ছাত্র সংগঠনের সাথে পারস্পরিক সৌহার্দ্য ও সুসম্পর্কের কথাও উঠে আসে তাদের বক্তব্যে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।