যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে সারাদেশের ন্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ফারুক আইডিয়াল স্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের অধক্ষ্য মোদাস্সের হোসেন দুলাল।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষার নিবেদিত প্রাণ,সফল ব্যাক্তিত্ব,সমাজ সেবক, শিক্ষা অনুরাগি, বিশিষ্ট শিল্পপতি, গোলাম ফারুক হুমায়ুন কবির ভূঁইয়ার নিজস্ব অর্থায়নে প্রতিযোগিতায়, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রা অংকন,সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে এস পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: ইউছুফ কামাল, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোদাসসের হোসেন দুলাল । এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জে,সি,ও (অবসরপ্রাপ্ত) ছাইদ আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম হোসেন ঝন্টু, কে এস পাবলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, মো: ইসমাইল হোসেন পাটওয়ারী, বিশিষ্ট সমাজ সেবক, জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, ফিরোজ আলম বাবু ভূঁইয়া,কামাল হোসেন,রেজাউল করিম প্রমূখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন-অত্র কলেজের উপাধ্যক্ষ উম্মে সালমা সহ অন্যান্য শিক্ষক বৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যেনেজিং কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন গণ্যমান্য সামাজিক ব্যাক্তি বর্গ।
অনুষ্ঠানে আগত বক্তারা অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য,সমৃদ্ধি কামনা করেন। এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করে। ছাত্র-ছাত্রীদের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে সামনের দিনগুলোতে মুক্তিযুদ্ধের চেতনা লালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা পরে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

