amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকা প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ-১১ (ভালুকা-১৫৬) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের (হরিণ) নির্বাচনী প্রচারণায় বাধা, হুমকি ও হামলার অভিযোগ উঠেছে।

এসব ঘটনার প্রতিবাদে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে প্রার্থীর নির্বাচনী প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে হরিণ প্রতীকের প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, গত ২২ জানুয়ারি থেকে তাঁর সমর্থকদের ওপর একের পর এক হামলা, নির্বাচনী কাজে বাধা ও হুমকী প্রদান করা হয়েছে। তিনি এসব ঘটনার জন্য প্রতিপক্ষ বিএনপির প্রার্থী (ধানের শীষ) মো. ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দায়ী করেন।

তিনি আরো বলেন, এ সব ঘটনায় তথ্য প্রমানসহ একাধিক অভিযোগ প্রদান করা হলেও, কার্যত কোন প্রদক্ষেপ নেয়া হয়েছে। বরং প্রশাসনকে ব্যবহার করে তার নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করা হয়েছে। সরকার লোকদেখানো আচরণ করছে। জুলাইযুদ্ধের শহীদদের রক্ত নিয়ে তামাশা করা হয়েছে। অবিলম্বে পেশীশক্তি ব্যবহার বন্ধ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, জনগণের ভোটের অধিকার রক্ষায় তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন এবং সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখবেন।

এ সময় উপস্থিত ছিলেন, সালাউদ্দিন আহম্মেদ, নাছির উদ্দিন সরকার, ছারোয়ার জাহান এমরান, আবুল কালাম আজাদ, রুহুল আমীন ও সিরাজুল ইসলাম ঢালী প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।