amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২১ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লৌহজংয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই ২১, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ‘আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে, মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র’ এই স্লোগানকে সামনে রেখে ২১ ই জুলাই শুক্রবার সকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার সভাপতি আবু তৈয়ব অভিক মোল্লার সভাপতিত্বে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোটর বাইক র‍্যালি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক আল – আমিন বেপারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখা, সালেহীন মোল্লা।সহ- সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখা শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক মাওঃ কবির হোসেন। সাংগঠনিক সম্পাদক জনাব মহিউদ্দিন। আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা, ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

র‍্যালি লৌহজং বেজগাঁও কেন্দ্রীয় ঈদগা মাঠ হইতে শুরু করে পদ্মা উত্তর থানার সামনে গিয়ে মোনাজাতের মধ্য দিয়ে শেষ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।