amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অ্যাম্বুলেন্স ও ট্রাক সংঘর্ষে ৬ জন নিহত

নিজস্ব প্রতিবেদেক:
জানুয়ারি ১৭, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের জাজিরায় অ্যাম্বুলেন্সের ও ট্রাক এর সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৪টা ২০ মিনিটের দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতু টোল প্লাজার দক্ষিণ পাশে ঢাকা- খুলনা মহাসড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুর ফায়ার সার্ভিস সহকারী উপ-পরিচালক মোঃ সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন,ঢাকা থেকে একটি ট্রাকে গ্যাস সিলেন্ডার ভরে যাইতেছিল পিছনে যেতে ছিল একটি অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে। কোন কারণে সম্ভবত ট্রাক ব্রেক করেছে বা অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ঢুকে গিয়েছে রানিং অবস্থায়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের ৬ জন যাত্রী ছিল ৬ জনই মারা গিয়েছে।এদের মধ্যে একজন রোগী,একজন ড্রাইভার, একজন হেলপার ও রোগীর সাথে তিনজন।

পুলিশ জানাই,এই ঘটনা নিহত এম্বুলেন্স চালকসহ ৬ জন। নিহতদের মরদেহ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।