amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৩ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত

বগুড়া প্রতিনিধি:
মে ২৩, ২০২৩ ৭:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় ইয়াছিন আলী (৬০) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন, বগুড়া সদর উপজেলার  সাবগ্রাম খামারকান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত সাইর উদ্দিনের ছেলে। সোমবার (২২ই মে) সকাল সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা টু বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইয়াছিন আলী বর্তমানে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় ট্রাস্ট ব্যাংকে মেসেঞ্জার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল বি-ব্লকে যাচ্ছিলেন। পথিমধ্যে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে পেছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। তাহার মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।