amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আজ বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল

ফায়েজুর রহমান, বিশেষ প্রতিনিধি:
জানুয়ারি ৩, ২০২৩ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

পূর্বঘোষণা অনুযায়ী সপ্তাহের প্রতি মঙ্গলবার সাপ্তাহিক ছুটি হওয়ার কারনে আজ বন্ধ রয়েছে মেট্রোরেলের চলাচল।

উদ্বোধনের পর প্রথম সপ্তাহে মেট্রোরেলে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা আয় হয়েছে।

আগামীকাল বুধবার থেকে পুনরায় পূর্বের সূচী অনুযায়ী দৈনিক ৪ ঘন্টা যাত্রী পরিবহন করবে মেট্রোরেল।

গত ২৮ ডিসেম্বর উদ্বোধন হয়েছে মেট্রোরেলের এবং উত্তরা থেকে আগারগাঁও রুট পর্যন্ত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে ২৯ ডিসেম্বর।

মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রের তথ্যমতে, বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালুর প্রথম দিনে ৩ হাজার ৮৫৭ জন যাত্রী যাতায়াত করেছেন এবং প্রথম দিনে (বৃহস্পতিবার) ৩ লাখ ৯৩ হাজার ৫২০ টাকা এবং দ্বিতীয় দিন (শুক্রবার) মাত্র ১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকা আয় হয়েছিল। তৃতীয় দিন (শনিবার) মেট্রোরেলের ১২ লাখ ৩১ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়েছে। চতুর্থ দিন (রোববার) মেট্রোরেলের ৯ লাখ ১৬ হাজার ৩৪০ টাকার টিকিট বিক্রি হয়েছে। পঞ্চম দিনে (সোমবার) টিকিট বিক্রি করে ১০ লাখ ১৪ হাজার ৪১০ টাকা আয় হয়েছে মেট্রোরেলের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।