amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৬ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আজ মহিলা আওয়ামী লীগের সম্মেলন

অনলাইন ডেস্ক:
নভেম্বর ২৬, ২০২২ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন আজ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সহযোগী সংগঠনটির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থী হিসেবে প্রায় ৪০ জন নেত্রী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনটির শীর্ষ পদে নতুন নেতৃত্ব আসতে পারে বলে আভাস পাওয়া গেছে।

২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।