সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত হাটহাজারীবাসীদের সংগঠন হাটহাজারী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার সিআইপিকে সভাপতি, মুজিবুল হক মঞ্জুকে সাধারণ সম্পাদক এবং নাছির উদ্দীন খোকনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
গত ৩ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় সংগঠনটির নতুন নেতৃত্ব ও পরিচালন কাঠামো চূড়ান্ত করা হয়। সভায় ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, ২১ সদস্যের উপদেষ্টা কমিটি এবং ৭ সদস্যের স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে মোহাম্মদ শাহাদাত হোসেন প্রধান উপদেষ্টা এবং মোহাম্মদ নজরুল হাসান স্থায়ী কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত হাটহাজারীবাসীর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা জোরদার করাই নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য। এ ছাড়া প্রবাসীদের কল্যাণে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের অধীনে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে। একই সঙ্গে প্রবাসে হাটহাজারীবাসীর পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সমিতি আরও কার্যকর ভূমিকা রাখবে।

