বার্তা ডেস্কঃ
‘আমাদের স্কুল -আনন্দের রঙিন ফুল’ এমন প্রতিপাদ্য নিয়ে আজ ১ জানুয়ারি বই দিবস উপলক্ষে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপের খীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নার্সরী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে ।
নতুন বইয়ের মৌ মৌ গন্ধে ছাত্র-ছাত্রীদের মাঝে আনন্দ বয়ে যায়। বছরের প্রথম দিনেই ছাত্রছাত্রীরা বই পেয়ে উল্লাস করতে থাকে।

অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মনজুর আলমের
সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এমইউপি দিদারুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনজুর আলম সহ শিক্ষক অভিভাবক বৃন্দ।
আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যেনেজিং কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন গণ্যমান্য সামাজিক ব্যাক্তি বর্গ প্রমুখ। পাঠ্য বই বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

