amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওতে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২

সায়মন সরওয়ার কায়েম
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় কভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে ঈদগাঁও রশিদ আহমদ কলেজ গেইট সংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হয়েছেন- দেলোয়ার হোসাইন (২৮) ও নুরুল আজিম (২৫)। তারা ঈদগাঁও সদর ইউনিয়নের চান্দের ঘোনা গ্রামের বাসিন্দা।
স্থানীয় শাহ জব্বারিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার মৌলানা নূরুল আজিম জানান, নিহতরা সকালে মোটরসাইকেলযোগে ঈদগাঁও বাস স্টেশন যাওয়ার পথে কক্সবাজারমুখী সিমেন্টবোঝাই কভার্ডভ্যান তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।
জানা যায়, দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলের মালিক নূরুল আজিম প্রবাসফেরৎ ও সদ্য বিবাহিত। আগামী ২৭ ফেব্রুয়ারি তার পুনরায় সৌদী আরব ফিরে যাওয়ার ফ্লাইট কনফার্ম করা ছিল।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কবির ফোন রিসিভ না করায় এ ব্যাপারে তার বক্তব্য
নেয়া সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।