amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে নমিনেশন ফরম জমা দিলেন নেজাম উদ্দিন তনি

হাটহাজারী প্রতিনিধি
মার্চ ২৮, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলার মধ্যে চিকনদন্ডী ইউনিয়ন একটি অবেহিলত গ্রাম।এই ইউনিয়নের সাবেক নির্বাচিত চেয়ারম্যান মরহুম হাসানুজ্জামান বাচ্চু গত ২৭শে জানুয়ারি ২৪ইং হৃদ রোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে একজন ওয়ার্ড মেম্বারকে অস্থায়ী ভাবে ইউপি’র দায়িত্ব প্রদান করা হয়।

সাবেক নির্বাচিত চেয়ারম্যান মরহুম হাসানুজ্জামানের মৃত্যুর পরবর্তী সময়ে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী উপ-নির্বাচন তফসিল ঘোষণার পর নির্বাচন সংগঠিত করার লক্ষে হাটহাজারী উপজেলা নির্বাচন অফিস থেকে এপর্যন্ত ১৫জন প্রার্থী নমিনেশন ফরম ক্রয় করেন।আজ ২৭শে মার্চ (বুধবার) এ পর্যন্ত ৬জন প্রার্থী নমিনেশন ফরম জমা দান করেন।তারা হলেন,রাশেদ আলী মাহমুদ,মোহাম্মদ সেকান্দর চৌধুরী,মোঃ হেলাল,জহুরুল আলম,এস এম শওকত ওসমানসহ মোঃ নেজাম উদ্দিন তনি।তাছাড়া আগামীকাল ২৮শে মার্চ (বৃহস্পতিবার)নমিনেশন ফরম জমা দানের শেষ দিন বলে জানা গেছে।

এই ইউনিয়নের সর্বমোট ভোটার সংখ্যা ৩৯হাজার ৮শত ৯৬জন।তার মধ্যে নারী ভোটার সংখ্যা ১৯,৪৩৭জন ও পুরুষ ভোটার সংখ্যা ২০,৪৫৯জন।এই উপ-নির্বাচনটি ১৩টি কেন্দ্র ও ৯১টি বুথ নিয়ে শতভাগ স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে নির্বাচন সম্পূর্ণ হবে বলে জানান উপজেলার নির্বাচন কমিশনের দায়িত্বরত অফিসার পরান্টু চাকমা।

এ বিষয়ে উপজেলার নির্বাচন কমিশনের দায়িত্বরত অফিসার পরান্টু চাকমা আরো বলেন,২৮শে মার্চ (বৃহস্পতিবার)নমিনেশন ফরম জমা দানের শেষ দিন।আমরা নমিনেশন ফরম বাচাই করবো এপ্রিলের ১তারিখ। এবং ৮ এপ্রিল প্রত্যাহারে শেষ তারিখ। আমরা ৯ই এপ্রিল প্রতীক বরাদ্দ দিবো।এরপর থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে।এবং ২৮শে এপ্রিল ব্যালট পেপারের মাধ্যমে ভোটারা ভোট প্রদান করবে।পরিশেষে তিনি, নির্বাচন অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ, সহিংসামুক্ত ও গ্রহণযোগ্য হবে বলে জানান।

এবিষয়ে মোঃ নেজাম উদ্দিন তনি,প্রতিবেদককে বলেন আমি গ্রামবাসীর সকলের ইচ্ছায় নমিনেশন ফরম গ্রহণ করেছি।আমার ইচ্ছা আমি এই চিকনদন্ডীর সেবক হয়ে সেবা করা।গ্রামবাসীর সকলের দোয়ার বরকতে আমি নির্বাচিত হয়ে অবহেলিত চিকনদন্ডীকে একটি আদর্শ মডেল চিকনদন্ডি হিসেবে এগিয়ে নিয়ে যেতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।