ওমানের সোহার তাজমহল রেস্টুরেন্ট এন্ড কফি শপ ভিন্ন ধর্মী উদ্যোগ নিয়েছেন। শপটির স্বত্বাধিকারী মোহাম্মদ রবিউল হোসেন বলেন, করোনা পরবতী ঈদের আনন্দকে প্রবাসীদের মাঝে ভাগাভাগি করে উৎযাপন করতে ঈদের দিন সকালেই প্রায় কয়েক শ ওমান প্রবাসী বাংলাদেশী ছাড়াও ইন্ডিয়ান পাকিস্তানীদের মাঝে ফ্রি খাবার বিতরণ হয়।
দোকানের ওমানী স্পন্সার, মোহাম্মদ মোসাববাহ আল কাতাবি, এর উপস্থিতিতে এই খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- তাজমহল রেস্টুরেন্ট এন্ড কফি শপের পার্টনার মোঃ নাজিম উদ্দিন সিকদার।
খাবার বিতরণকালে তিনি বলেন, প্রবাসের মাটিতে, প্রবাসীদের মাঝে ঈদের উৎসব ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাওলানা আরিফ, হাজী নুর উদ্দিন, আব্দুল্লাহ রুবেল, সিরাজ খান, মোঃ আশরাফ, নাছির উদ্দিন,মঈন উদ্দিন, মোঃ শরিফ, ফয়জুল,তওহিদ, নাদিল, ইউসুফ, সাঈদ, জুয়েলহেলাল আকবর,রাসেল সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশী।

