amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৪ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ওমানে মুনিরীয়া তবলীগের সেমিনার অনুষ্ঠিত

মুহাম্মদ মইনুদ্দিন আহমেদ, ওমান
নভেম্বর ১৪, ২০২২ ১২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও ফাতেহায়ে ইয়াজদাহুম পালন এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে ” আধুনিকতার যুগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  উদযাপনে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ” শীর্ষক এশায়াত সেমিনার করেছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ সালতানাত অব ওমান ৫৬ নং আল রুই সিটি শাখা। ১১ নভেম্বর শুক্রবার সালতানাত অব ওমান জিপনিন সানাইয়াতে  অনুষ্ঠিত হয় এই সেমিনার।

মুহাম্মদ পামিরুল আজিমের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে
পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা মুহাম্মদ এমরান পবিত্র নাতে মোস্তফা (দ.) পেশ করেন মুহাম্মদ জাবেদ  এবং পবিত্র ক্বছিদা শরীফ পেশ করেন  মুহাম্মদ মোকারম মনির এবং  মুহাম্মদ নেজাম।

৫৬ নং আল রুই সিটি  শাখার সচিব মাওলানা   মুহাম্মদ মঈনুদ্দিন আল কাদেরির  সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে   বক্তব্য রাখেন  চট্টগ্রাম সমিতি  ওমানের আজীবন সদস্য  মুনিরীয়া যুব তবলীগ কমিটি  বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য
ইঞ্জিনিয়ার মুহাম্মদ শাহেদুল ইসলাম।

প্রবন্ধের আলোকে প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন আল কাদেরি বলেন,  ঈমানের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।  তার উপর পরিপূর্ণ ঈমান ও মুহাব্বাত স্থাপন করা প্রত্যেক  মুসলমানদের জন্য অপরিহার্য ।

খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল(দ.) হযরত শায়খ সৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু “নূরে মুহাম্মদীর দর্শন” মুসলিম সমাজে ছড়িয়ে দিয়ে মানুষের  হৃদয়ে  নবী প্রেমের আল্পনা একে দিয়েছেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণ মুহাব্বাত এর ভিত্তিতে শরীয়তের পূর্ণাঙ্গ অনুসরণ করা হয়। এছাড়া এই তরিক্বতে দৈনিক ১১১১ বার দরুদে মোস্তফা আদায়ের মাধ্যমে নবী প্রেমের বাস্তবিক অনুশীলন করা হয়।
এছাড়া উক্ত সেমিনারে  স্বাগত বক্তব্য  রাখেন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন,  বিশেষ বক্তব্য রাখেন  মাওলানা নেছার আহমদ সেমিনার শুরু হওয়ার পর থেকে  বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সেমিনার প্রাঙ্গণ।

বিশেষ করে লক্ষ্য করা যায় পাকিস্তান ও ভারতীয়  মুসলমানদের আন্তরিক উপস্থিতি। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশী প্রভাবশালী ব্যবসায়ী সহ ওমানস্থ  বিভিন্ন শাখা থেকে আগত তরিক্বতপন্থি, মেহমান, বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা।

সেমিনার শেষে মিলাদ কিয়াম ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবেদী, শেফায়ে দায়েমি এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।