কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ নজরুল ইসলামের সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর একটি প্রতিনিধি দল।
সোমবার (০৭আগস্ট২০২৩) দুপুরে কাতারের রাজধানী দোহায় বাংলাদেশী দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
দেড় ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীরের নেতৃত্বে সংগঠনের মুখপাত্র হিসেবে সাংগঠনিক কার্যক্রমের কথা তুলে ধরেন কেন্দ্রীয় মহাসচিব ও বিশ্ববরেণ্য কোরআন প্রতিযোগিতা বিচারক শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, এছাড়াও বৈঠকে কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী সালমান রহমান ও কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মাওলানা মুস্তাফিজুর রহমান গাজী ও ইঞ্জিনিয়ার এম সাখাওয়াত খান (সভাপতি কাতারস্থ ফেনী সমিতি) অংশগ্রহণ করেন।
এ সময় বর্তমান বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর নানা কর্মসূচি ও কর্মপদ্ধতির কথা কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম এর সঙ্গে আলোচনা হয়। আগামী ১০ আগস্ট কাতারের রাজধানী দোহায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছেন। এ সময় রাষ্ট্রদূত তার বক্তব্যে সংগঠনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস কাতারের পক্ষ থেকে৷

