amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৪ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কৃষি জমির টপসয়েল কর্তনের দায়ে অর্ধ লক্ষ টাকা জরিমানা

এম ওসমান গনি
মার্চ ২৪, ২০২৩ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীর ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকায় কৃষি জমির টপসয়েল কর্তনের দায়ের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

শুক্রবার ২৪ মার্চ বিকাল ৫ টার দিকে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রাস্তার ঠিক পাশেই এক্সেভেটর দিয়ে একটি আবাদযোগ্য কৃষি জমির মাটি কাটা হচ্ছে। জিজ্ঞাসাবাদে হারুনুর রশিদ তার অপরাধ স্বীকার করেন, পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার একটি ফোর্স।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন, কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। কৃষি জমি সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।