amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গরম তেলে ঝলসে, ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৩ ১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের রাউজান উপজেলায় গরম তেলের কড়াইতে পড়ে ঝলসে গিয়ে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

ওই শিশুর নাম আবু সাঈদ আদিল। সে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী আবু তৈয়বের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় শিশুর মা আফসানা নুর নাস্তা তৈরির জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দেন। শিশু আদিল দৌড়ে তার মায়ের কোলে উঠতে গিয়ে গরম তেলের কড়াইতে পড়ে ঝলসে যায়। পরিবারের সদস্যরা প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করান। সেখানে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে থানার রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. জহির উদ্দিন বলেন, গরম তেলে দগ্ধ হয়ে ওই শিশু মারা গেছে। আমি ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেছি। পরিবারের সদস্যদের কারো কোনো অভিযোগ নেই, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।