amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৬ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ এসএমসি অহিদ সিরাজ চৌধুরী

অনলাইন ডেস্ক:
অক্টোবর ২৬, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি (এসএমসি) নির্বাচিত হয়েছেন জয় নিউজ-এর সম্পাদক ও প্রকাশক অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারিদের বাছাই কমিটি সভাপতি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত পত্রে এতথ্য জানা যায়।

এর আগে অহিদ সিরাজ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি (এসএমসি) নির্বাচিত হন। তিনি সাতকানিয়া উপজেলার করাইয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

তিনি চট্টগ্রামের চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, চিটাগং মেট্রোপলিটন সপ অনার্স এসোসিয়েশনের সভাপতি, আগ্রাবাদ মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও সাতকানিয়া সমিতি- চট্টগ্রাম এর আহ্বায়ক, চট্টগ্রাম মেট্রোপলিটন কমিউনিটি পুলিশের সদস্য সচিব, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি সমাজের নানা ক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন দেশী-বিদেশী একাধিক সম্মাননা পদক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।