amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৭ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

চট্রগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পিয়ারুল, সদস্য মাহমুদ

অনলাইন ডেস্ক:
অক্টোবর ১৭, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, ফটিকছড়ির কৃতি সন্তান জনাব এটিএম পিয়ারুল ইসলাম। তিনি আনারস প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেন পাশাপাশি পুনরায় চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলেন ফটিকছড়ির কৃতি সন্তান জনাব আখতার উদ্দিন মাহমুদ পারভেজ।

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন সাধারণ সদস্য পদে ৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ উপজেলায় ১৫টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শেষ হয়। মোট ভোটার ২ হাজার ৭৩০ জন। উক্ত নির্বাচনে সতন্ত্র প্রার্থী হলেন নারায়ণ রক্ষিত। এটিএম পিয়ারুল ইসলাম আনারস প্রতিক নিয়ে পেয়েছেন মোট ২,৫৭৪ ভোট, নারায়ণ রক্ষিত মোটর সাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ১১৭ ভোট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।