amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চীনে আ.লীগের জাতীয় শোক দিবস পালন

চীন প্রতিনিধি:
আগস্ট ১৭, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক পালন করেছে আওয়ামী লীগের চীন শাখার নেতাকর্মীরা।

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) দোয়া মাহফিল, কাঙালিভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের চীন শাখার সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদের সঞ্চলনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনি বেপারী।

সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল মোমিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ শামীম শেখ, মোঃ আতিক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রাশেদ, ডাঃ শাফিয়া তানান, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোঃ শাহেদুল আলম, মোঃ গিয়াস উদ্দিন, সৈকত বিশ্বাস ঋষি, মোঃ জাকির হোসেন, রিসাড সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা চীনের গুয়াংজোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।