ময়মনসিংহের ভালুকায় জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ গ্রন্থশালা পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে,এম খালিদ বাবু এমপি।
সোমবার সকালে ভালুকা পৌর সদরের ওয়াটার হাউজে অবস্থিত জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ গ্রন্থশালায় বিভিন্ন গ্যালারী পরিদর্শন করেন তিনি।
পরে জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ গ্রন্থশালার প্রতিষ্ঠাতা ড.সেলিনা রশিদের সভাপতিত্বে নারী ক্ষমতায়নে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বক্তব্য রাখেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে,এম খালিদ বাবু এমপি ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ওসি কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খান সহ নারী উদ্যোক্তাগন প্রমুখ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

