amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৭ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর সচেতন নাগরিক ও সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি:
জুলাই ৭, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

নির্ভীক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী সকল আসামীকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে জামালপুরের রেলওয়ে স্টেশন এলাকার সচেতন নাগরিক ও কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) জুম্মার নামাজের পর রেলওয়ে স্টেশনের মসজিদের সামনেোর প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফটো জালালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক শাহবুল আকন্দের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,এছাড়া আরো বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৮ নং ওয়ার্ড এর সাবেক তিন তিনবারের কাউন্সিলর হেলাল উদ্দিন হেলাল ,শহর আওয়ামী লীগের সদস্য নাজমুল হোসেন মিলন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাজু আহমেদ,জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন সহ প্রমুখ

জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সদস্য জাতীয় দৈনিক জনবানী পত্রিকার প্রতিনিধি এম কাওছার সৌরভ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

মানববন্ধনে সচেতন নাগরিক মহলের বক্তারা ও সাংবাদিক নেতারা গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী সকল আসামীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি করেন।

এছাড়া নিহত নাদিমের পরিবারের সার্বিক দায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।