ঢাকাস্থ ফরদাবাদ(বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া) মৈত্রী সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার( ২৫ ডিসেম্বর) রাজধানী ঢাকার ফার্মগেট অবস্থিত বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে মৈত্রী সমিতির ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়া সভাপতি, একই বিশ্ববিদ্যালয়ের আরেক সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুজ্জামান সহ-সভাপতি এবং ইকবাল মাহমুদ সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এদিন সমিতির প্রায় সকল সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির সবাইক ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
পরে নতুন কমিটির সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ সুজনের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যরা মতামত ব্যক্ত করেন। সবশেষে সভাপতি ড. ইউসুফ মিঞা সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা ও মাতৃভূমির মানুষের জন্য নাড়ীর বাঁধন শেকড়ের টানে শিক্ষা ও সামাজিক উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহব্বান জানান। সভায় অনলাইনে দেশ-বিদেশের সদস্যরা যুক্ত ছিলেন।

