সংযুক্ত আরব আমিরাতে সফররত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক বুড়িচং উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ মো: সাজ্জাদ হোসেন স্বপনকে সংবর্ধনা দিয়েছে কুমিল্লা ৫ আসন বুড়িচং ব্রাক্ষ্মনপাড়া প্রবাসী সংসদ ইউএই।
শনিবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের দেরায় ফনিক্স হোটেল হলরুমে ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থা ইউএই শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাগর দেবের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেন স্বপন বলেন- ১৯৭৯ সালে রাজনীতি শুরু করি। সে সময়ে ওবায়দুল কাদেরের নেতৃত্বে ছাত্র রাজনীতি করি। মাত্র ৫১ জনের কমিটিতে যেখানে ২৩জন এমপি ছিলেন সে কমিটিতেও সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে যোগ্যতার ক্যাটাগরিতে কাজ করার সুযোগ পেয়েছি। জীবনের ৪৩টি বছর প্রাণের চেয়েও বেশি প্রিয় এ সংগঠন তথা বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ে কাজ করেছি। বাকী জীবনটাতেও এ কাজ অব্যাহত রেখে জীবন শেষ করতে চাই।
পাশাপাশি সামনের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নমিনেশন দিয়ে বুড়িচং উপজেলা বাসীর কল্যাণে আরও বেশি বেশি কাজ করার সুযোগ দিবেন বলেও প্রত্যাশা করেন তিনি। এছাড়াও তিনি রেমিট্যান্স প্রেরণে ২.৫% প্রণোদনা সহ প্রবাসীদের কল্যাণে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে সরকার এবং প্রবাসীদের ভূয়সী
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সিআইপি,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোহেল মজুমদার,ওমর ফারুক মোসলেম,মো: রাসেল আহম্মেদ,মনির হোসেন,মো: মোজ্জামেল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টাস ইউনিটির ইউ এই’র সভাপতি ও এস এ টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হক, ও সার্ক সভাপতি ও মাই টিভি সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি শামসুর রহমান সোহেল সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ প্রবাসী বাংলাদেশীরা।
কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে কুমিল্লা ৫ আসন বুড়িচং বাক্ষ্মনপাড়া উপজেলা প্রবাসীদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দরা।
সমাপনী বক্তব্যে সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পারায় অনুষ্ঠানের সভাপতি মো : জসীম উদ্দিন প্রধান অতিথি সহ উপস্থিত সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

