amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৫ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দ্রব্যের দাম নিয়ন্ত্রণে হাটহাজারীতে ইউএনও অভিযান

এম ওসমান গনি
মার্চ ২৫, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম হাটহাজারীর আমানবাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে মনিটরিং ও অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার ২৩ মার্চ বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অভিযানে বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা ও পাইকারের নিকট হতে ক্রয়কৃত পণ্যের ভাউচার প্রদর্শন করতে না পারায় নিন্মবর্ণিত দোকানসমূহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় মোট ৪৭ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

অভিযানে আলিফ জেনারেল স্টোরকে ১০ হাজার, মালঞ্চ ফুডকে ২ হাজার, ফোরকান স্টোরকে ১০ হাজার, আমান স্টোরকে ৫ হাজার, ইদ্রিস স্টোরকে ৫ হাজার, হেদায়েত মাংস বিতানকে ৫ হাজার ও হাশেমী স্টোরকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ৭টি দোকানে আরোপিত সর্বমোট ৪৭ হাজার জরিমানা ডিসিআর মূলে তাৎক্ষণিক আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার পুলিশ।মোঃ শাহিদুল আলম বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় দুইটি টিম হাটহাজারীতে কাজ করছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে পরিচালিত টিম দুটি হাটহাজারীর সকল বাজার নিয়মিত মনিটরিং করবে এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করবে। সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার অনুরোধ করা হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।